বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ঈদুল আজহা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর নলডাঙ্গা হাট মসজিদে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ঈদগাহ মাঠ কমিটির সভাপতি অধ্যাপক আনিছুর রহমান।
এসময় ছিলেন, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, ঈদগাহ মাঠ কমিটির সহসভাপতি জয়েন উদ্দিন, হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা কাওছার হামিদ, সাবেক সাধারণ সম্পাদক মজাহার আলী মাষ্টার, নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সানশাইনের নলডাঙ্গা প্রতিনিধি এম জহুরুল ইসলাম, নলডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক রুপচান আলী প্রমূখ।
সভায় নলডাঙ্গা উপজেলার ২২ টি গ্রামের মুসল্লীদের আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, ঈদুল আজহার প্রথম জামায়াত সকাল ৬.৪৫ টায়, দ্বিতীয় জামায়াত সকাল ৭.৪৫ টায় অনুষ্ঠিত হবে।