সর্বশেষ সংবাদ :

লালপুরে অটো রিক্সার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে অটো রিক্সার ধাক্কায় মোস্তফা আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি আড়ামবাড়িয়া গ্রামের মৃত সইমুদ্দিনের ছেলে। বুধবার সন্ধা ৭টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পালিদেহা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান উপজেলার পলিদেহা গ্রামে সড়কের পাশে ছেলে রাজন মিয়ার সিএনজি সার্ভিসিং এর দোকান থেকে সড়ক পার হওয়ার সময় লালপুর গামী একটি অটো রিক্সা মোস্তফা আলীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কে সিটকে পড়ে তিনি মাথায় আঘাত পান। তাকে লালপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, স্বজনদের অনুরোধে লাশের ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় লালপুর থানায় ইউডি মামলা হয়েছে।


প্রকাশিত: May 15, 2026 | সময়: 4:26 am | সুমন শেখ

আরও খবর