সর্বশেষ সংবাদ :

চাঁদা না দেয়ায় মাটি ফেলার কাজ বন্ধ, প্রতিবাদে এলাকবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বাগমারা: নওগাঁর আত্রাই উপজেলার সড়কে চাঁদা না দেয়ায় মাটি ফেলার কাজ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে এলাকার কিছু নামধারী হলুদ সাংবাদিক ও প্রভাবশালীর বিরুদ্ধে। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
জানা যায়, নওগাঁর আত্রাই উপজেলা থেকে নাটোরে যাতায়াতের জন্য থলওলমা ও ভাগসুন্দর এলাকায় এলজিইডির ১২৩০ মিটার পাকা সড়ক নির্মাণের জন্য মাটি ফেলার কাজ করা হচ্ছিল। মাটি ফেলার সময় এলাকার কিছু ফেসবুক হলুদ সাংবাদিকেরা চাঁদা দাবীর মাধ্যমে মাটি ফেলার কাজ বন্ধ করে দেয়।
কাজ বন্ধের বিষয়টি জানাজানি হলে প্রতিবাদের মাধ্যমে মানববন্ধনে নেমে পড়েন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১০ টায় নওগাঁ-নাটোর সংযোগ সড়কের থলওলমা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানবন্ধনে বক্তারা অভিযোগ করেন আত্রাই থেকে নওগাঁ ও নাটোরে যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কে অংশ পাকা করণের কাজ চলছে, কিন্তু সম্প্রতি গুটি কয়েক নামধারী সাংবাদিক ও চাঁদাবাজ স্থানীয় অসাধু ব্যক্তিরা ঠিকাদারের কাছে মোটা অংকের চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদা না পাওযায় তারা নির্মাণ কাজে বাধা সৃষ্টি করে এবং কাজ বন্ধ করে দিতে বাধ্য করে।
এলাকাবাসীর দাবী, ব্যবসা-বাণিজ্য জরুরি চিকিৎসা সেবা এবং স্কুল-মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াতের জন্য এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুষ্ঠিমেয় কিছু চাঁদাবাজের জন্য রাস্তার কাজ বন্ধ হয়ে যায় তবে এলাকার হাজার হাজার মানুষ চরম দূর্ভোগে পরবে।
মানববন্ধবে বক্তব্য রাখেন, থলওলমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, মাষ্টার আলতাফ হোসেন, পল্লী চিকিৎসক আব্দুর রাকিব সহ অনেকে। বক্তরা অবিলম্বে নির্মাণ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। সেই সাথে সঠিক সময়ের মধ্যে রাস্তার কাজ সম্পন্ন করতে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। মাটি কাটা কাজের ঠিকাদার গোলজার রহমান বিষয়টি প্রশাসনকে অবহিত করেছেন বলে তিনি জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার জানান, চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ঠিকাদারকে নিদের্শ দেয়া হয়েছে।
অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, আমি সবেমাত্র যোগদান করেছি। তবে খোঁজখবর নিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।


প্রকাশিত: May 13, 2026 | সময়: 4:20 am | সুমন শেখ

আরও খবর