, , ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে নিজ পিতার পাওয়ার ট্রলির চাপায় মুরসালিন (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মুরসালিন কাজীপাড়া গ্রামের পিন্টু মন্ডলের ছেলে।
পরিবারের লাকেরা জানান, রাত সাড়ে ৮টার দিকে শিশুর পিতা পিন্টু মন্ডল কাজ শেষে পাওয়ার ট্রলি নিয়ে বাড়ি ফেরেন। এসময় গাড়ির শব্দ শুনে দৌঁড়ে বাড়ির বাইরে এসে ট্রলির নিচে চাপা পড়ে মুরসালিন। তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি নাজমুল হক জানান, থানায় কোনো অভিযোগ না থাকায় মামলা হয়নি।