সর্বশেষ সংবাদ :

লালপুরে ভটভটি ও ভ্যানের সংঘর্ষে ভ্যান চালক নিহত

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে শ্রমিকবাহী অবৈধ ভটভটি গাড়ির সাথে ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে ভ্যান চালক মুক্তার হোসেনের (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আব্দুলপুর-গোপালপুর সড়কের গোসাইপুর কওমি মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন পূর্ব পুকন্দা গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে করিমপুর রেলগেট থেকে শ্রমিকদের নিয়ে গোপালপুর হয়ে ঈশ্বরদী ইপিজেডে যাচ্ছিল স্থানীয় কারখানায় তৈরী স্যালো ইঞ্জিনচালিত ভটভটি গাড়ি। এসময় গোসাইপুর কওমি মাদ্রাসার সামনে বিপরিত দিক থেকে আসা ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মুখমুখি সংঘর্ষ হলে ভ্যনটি সিটকে সড়কের পাশে পড়ে।
ভ্যান চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আব্দুলপুর পুলিশ ফঁড়ির তদন্ত কর্মকতা রুস্তম আলী উপস্থিত হয়ে ভটভটি গাড়িটি আটক করে। ভটভটি চালক পালিয়েছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভটভটি গাড়িটি পুলিশী হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


প্রকাশিত: May 7, 2026 | সময়: 3:34 am | সুমন শেখ

আরও খবর