সর্বশেষ সংবাদ :

নাচোলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় শ্যালক দুলাভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তিরা হলেন, নাচোল উপজেলার আজিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সোহাগ হোসেন (১৭) ও শিবগঞ্জ উপজেলার বালু টুংগী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে রবিউল ইসলাম (২২)।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সকাল পৌণে ৬ টার দিকে নাচোল আড্ডা সড়কের বেনীপুর নামক স্থানে ট্রাক মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজনের মৃত্য হয়।
পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হয়েছেন। এব্যাপারে সড়ক পরিবহন আইনে নাচোল থানায় মামলা হয়েছে।


প্রকাশিত: May 4, 2026 | সময়: 4:06 am | সুমন শেখ

আরও খবর