সর্বশেষ সংবাদ :

মহানগরীর ১৬ নং ওয়ার্ডে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে এবং ১৬ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবকদের আয়োজনে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড রেড ক্রিসেন্ট অফিস চত্বরে সম্প্রতি এক বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল সঠিক পুষ্টি শিক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং সংক্রামক ব্যাধি—বিশেষ করে হাম (Measles) প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি। কর্মসূচিতে স্থানীয় শিশু, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব, মা ও শিশুদের পুষ্টি চাহিদা, নিরাপদ খাদ্যাভ্যাস এবং সংক্রামক রোগ প্রতিরোধে প্রয়োজনীয় করণীয় বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি হামসহ বিভিন্ন সংক্রামক রোগের লক্ষণ, প্রতিরোধ পদ্ধতি এবং টিকাদানের গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বেলাল আহম্মেদ, সাবেক কাউন্সিলর, ১৬ নং ওয়ার্ড, রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান।
অনুষ্ঠানটিতে, প্রধান ফ্যাসিলিটেটরবৃন্দ:

১. মোঃ রাকিবুল ইসলাম

প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO), ফুড অ্যান্ড নিউট্রিশন ফ্যাক্টস

২. নাজিফা তাবাসসুম
সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা (COO), ফুড অ্যান্ড নিউট্রিশন ফ্যাক্টস

৩. ইসতিয়াক বিন ইসলাম
গবেষণা সমন্বয়ক (Research Coordinator), ফুড অ্যান্ড নিউট্রিশন ফ্যাক্টস।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এই কার্যক্রম মানবতাবাদী সেবার একটি অংশ, যার মাধ্যমে জনসাধারণকে মহামারী ও সংক্রামক রোগ সম্পর্কে আগাম সচেতন করা, স্বাস্থ্যঝুঁকি কমানো এবং একটি সুস্থ সমাজ গড়ে তুলতে সহায়তা করা হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে, বিশেষ করে মা ও শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ এবং সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে।

সানশাইন /শামি


প্রকাশিত: April 18, 2026 | সময়: 10:11 pm | Daily Sunshine

আরও খবর