সিংড়া (নাটোর) প্রতিনিধি.
নাটোরের সিংড়ায় শুক্রবার পানিতে ডুবে ফাহিম ও তামিম নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
জানা যায়, বগুড়া শাহজাহানপুর এলাকার মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের দুই ছেলে ফাহিম (১৪) ও তামিম (১২) মায়ের সাথে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে নানার বাড়িতে বসবাস করছিল। শুক্রবার দুপুরে খেলতে খেলতে দুই ভাই পুকুরের পানিতে ডুবে যায়।
পরে পরিবারের সদস্যরা তাদের দুই ভাইকে খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে দুই ভাইয়ের মূতদেহ ভেসে ওঠে। স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।