সর্বশেষ সংবাদ :

পাবিপ্রবিতে নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে আরিফুল-জিনিয়া

পাবিপ্রবি প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)-তে নাটোর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সাবেক সভাপতি মুনায়েম হোসেন রাসেল ও সাবেক সাধারণ সম্পাদক মো. রাশিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী জিনিয়া জিম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আওলাদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রদিস আলী, সাংগঠনিক সম্পাদক রাহাত এবং অর্থ সম্পাদক পিয়াস সরকার।

নবনির্বাচিত সভাপতি আরিফুল ইসলাম বলেন, “নাটোর জেলা থেকে আগত শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে আমরা একসঙ্গে কাজ করব। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠনকে আরও সক্রিয় ও কার্যকর করে তুলতে চাই।”

সাধারণ সম্পাদক জিনিয়া জিম বলেন, “সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং নতুন উদ্যোগের মাধ্যমে সদস্যদের সম্পৃক্ততা বাড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সকলের সহযোগিতায় নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।”

আল আমিন/শামি


প্রকাশিত: April 15, 2026 | সময়: 9:58 pm | Daily Sunshine