সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে চাড়ির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বাড়ির আঙ্গিনায় বড় চাড়িতে রাখা পানিতে ডুবে আলী হোসেন (১ বছর ৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার জোনাইল ইউনিয়নের দ্বারিকুশী গ্রামে এই ঘটনা ঘটে। আলী হোসেন দ্বারিকুশী গ্রামের নাইম হোসেনের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ওয়ার্ড সদস্য সাহেদ আলী জানান, নাইম হোসেনের বাড়ির আঙ্গিনায় পুকুরে খাবার দেবার কাজে ব্যবহৃত একটি বড় চাড়ি (মাটি বা সিমেন্টের তৈরি বড় গামলা বিশেষ) তে পানি ভরা করা ছিল। এ সময় আলী হোসেনকে উঠানে খেলতে দিয়ে তার মা গৃহস্থালী কাজ করছিলেন। কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনরা চাড়ির পানিতে ভাসমান তার অচেতন দেহ দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


প্রকাশিত: October 25, 2025 | সময়: 3:35 am | সুমন শেখ

আরও খবর