সর্বশেষ সংবাদ :

পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বরণ ও বিদায় সংবর্ধনা

ইমাম হোসেন, সানশাইন:

রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ ও এসএসসি ২০২৬ সালের পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকাল ৯ টা হতে সন্ধ্যার আগ পর্যন্ত চলে ওই অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, সংসদ সদস্য রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর)। বিশেষ অতিথি ছিলেন, শিবু দাস সহকারী (ভূমি) কমিশনার ও লায়লা আখতার জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। গেষ্ট অব অনার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার আবু বকর সিদ্দিক (রাজন), বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) এর বিএনপি মনোনীত, ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লিয়াকত সালমান পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার। এছাড়াও সার্বিক ব্যবস্থাপনায় ও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম (মিন্টু) সহ, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক গনরা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। যে জাতি যতো শিক্ষিত, সেই জাতি তত উন্নত। তাই তোমরা অবশ্যই অনেক বেশি পড়াশোনায় মনোযোগী হবে। তাতে করে ভবিষ্যতে তোমাদের জীবন অনেক সুন্দর হবে। মনে রাখতে হবে কেবল শিক্ষা অর্জন করতে পারলেই দেশ ও জাতির উন্নয়ন করা সম্ভব। মনে রাখা দরকার অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষার্থীদের মাঝে এমন দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ায় অনুপ্রাণিত হয় তারা। পাশাপাশি উক্ত অনুষ্ঠানে আরও দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক রাজন

সানশাইন /শামি


প্রকাশিত: April 12, 2026 | সময়: 10:09 pm | Daily Sunshine

আরও খবর