বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী :
কেন্দ্রিয় নায়েবে আমির ও (রাজশাহী-১) আসনের সংসদ সদস্য আধ্যাপক মুজিবুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে কোনো সরকারই নৈতিক বৈধতা দাবি করতে পারে না। জনগণের অধিকার হরণ করে ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে এসেছে। জনগণের ভোট ও মতামতের প্রতি সম্মান প্রদর্শনই গণতন্ত্রের মূলভিত্তি।
গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।
তিনি আরও বলেন, দেশ পরিচালনার জন্য অবশ্যই সংবিধান লাগবে। কিন্তু সেই সংবিধান মুজিববাদের সংবিধান নয়, শেখ হাসিনার সংবিধান নয় বা বিএনপির মনগড়া সংবিধান নয়। সংবিধান হতে হবে জনগণের ইচ্ছার প্রতিফলন। গণভোট মেনে জুলাই সনদ বাস্তবায়ন হলে দলীয়করণ বন্ধ হবে, একনায়কতন্ত্র বন্ধ হবে, সংসদে উচ্চকক্ষ গঠন হবে। এ জন্যই বিএনপি গণভোট মানে না। গত ১২ ফেবব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট অনুষ্ঠিত হয়। কিন্তু সেই গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকার টালবাহানা ও ষড়যন্ত্র করছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। গণভোটের রায় উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকা জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা।
তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে জনগণের মতামতকে অবজ্ঞা করে দেশে অনিশ্চয়তা সৃষ্টি করছে। (১২ এপ্রিল) রবিবার বিকালে রাজশাহীর গোদাগাড়ীতে ১১ দলীয ঐক্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমীর আধ্যাপক আব্দুল খালেক বলেন, “আজকের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুরো মন্ত্রীসভা, এমনকি সংসদ সদস্যরা জুলাই বিপ্লবের কারণে নির্বাচিত হয়েছেন। এক দলকে বিদায় করে আরেক দলকে ক্ষমতায় বসাতে জুলাই বিপ্লব হয়নি। জুলাই বিপ্লব হয়েছে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার জন্য রচিত বিদ্যমান সাংবিধানিক কাঠামোর পরিবর্তনের জন্য। এ জন্যই সংবিধান সংস্কার করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।
এনসিপি’র রাজশাহী মহানগরীর সদস্য সচিব আতিকুর রহমান বলেন,জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য বৈধ হলেও জনগণের ভোটে গণভোট জয়যুক্ত হওয়ার পর বিএনপি সেটাকে বলে অবৈধ। বিএনপি নির্বাচনের আগে গণভোটের বিপক্ষে কথা না বললেও সংসদে দুই-তৃতীয়াংশ সদস্য বিএনপির হওয়ায় তারা জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।
জেলা সেক্রেটারি মো. গোলাম মুর্তজা বলেন, সরকারের অব্যবস্থাপনা ও দলীয় সিন্ডিকেটের কারণে দেশে জ্বালানি সঙ্কট চরম আকার ধারণ করেছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে সৃষ্ট জনভোগান্তির দায় সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে সঞ্চালনায় করেন জেলা সেক্রেটারি মো. গোলাম মুর্তজা অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
অনন্যাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, কর্মপরিষদ সদস্য ড.ম. ওবায়দুল্লাহ, ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের সভাপতি রেজওয়াান ইসলাম, উপজেলা আমির নুমায়ন আলী এবং পৌর ভারপ্রপ্ত আমির শওকত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাইফুল ইসলাম / শামি