, , ।
নলডাঙ্গা প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, হিন্দু সম্প্রদায় নিরাপদে থাকবে।
বুধবার (২৫ মার্চ-২০২৬) বিকেলে নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর হিন্দু সম্প্রদায়ের আয়োজনে ডাঃ নাসিরুদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আমার পিতা মরহুম ডাঃ নাসির উদ্দিন তালুকদার অতীতে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। দুলু সবসময় হিন্দুদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় এডভোকেট উদয় কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল্লাহ সোহেল, বিএনপি নেতা সামছুল আহমেদ রনি প্রমূখ।
এম জহুরুল ইসলাম /শামি