সর্বশেষ সংবাদ :

মোহনপুর স্বাস্থ্যকেন্দ্রে বৈকালিক প্রাকটিসের উদ্বোধন

কেশরহাট প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক ইনস্টিটিউটিশনাল প্রাকটিসের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।
তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় থেকে ভার্চুয়ালি যোগ দেন। এসময় তিনি বলেন, হাসপাতালের চাপ কমাতে এবং রোগীদের ভালো সেবা দিতে সারাদেশব্যপী আমরা এই সেবাটি চালু করেছি।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এই সেবাটা মূলত বিকালে হাসপাতালে টাকা দিয়ে সেবা গ্রহন করা।
এদিকে, অপরপ্রান্তে ভার্চুয়ালি যোগ দেন বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুল কবীর। এসময় আরো ছিলেন, বিশেষ অতিথি মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সানজীদা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াঙ্কা দাস, আরএমও রাসেদুল ইসলামসহ অন্যান্য স্টাফরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: June 14, 2023 | সময়: 5:21 am | সুমন শেখ