, , ।
স্টাফ রিপোর্টার: স্বাধীনতার ঘোষক, যুদ্ধবিধস্ত বাংলাদেশের উন্নয়নের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে গেছেন। আর এই দলকে এগিয়ে নিয়ে গেছেন তারই সহধর্মীনি বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া বিএনপিকে জনগণের দলে পরিণত করেছেন বলে সোমবার বিকেলে রাজশাহী মহানগরীর বাটার মোড়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে বিএনপি’র ৪৭তম প্রaতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এই কথাগুলো বলেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশে একটি স্বৈরশাসক পাথরের মত বসে থেকে জনগণকে শোষন ও নিপিড়ন করেছে। এই অবৈধ স্বৈরশাসককে বিতারিত করতে বিএনপি দীর্ঘ সতের বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে। আর এই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ আন্দোলনের ফসল হচ্ছে জুলাই-আগস্ট। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতা মাঠে নেমে স্বৈরাচার খুনি হাসিনাকে বিতারিত করে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। এখন গণতন্ত্র ফিরিয়ে আনার সময়। আর এটা হবে হচ্ছে নির্বাচনের মাধ্যমে। আগামী বছরের ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশ সংস্কারের প্রথম নায়ক। তারই সুযোগ্য জেষ্ঠ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘুনেধরা দেশকে আবারও সংস্কার করার জন্য ৩১ দফা দিয়েছেন। এটা বাস্তবায়ন হলেই আর কোন ধরনের সংস্কারের প্রয়োজন নেই। এজন্য সংস্কারের কথা বলে অগণতান্ত্রিক পদ্ধতি জিয়িয়ে রাখার কোন প্রয়োজন নাই বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে জনগণকে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে র্যালির উদ্বোধন ঘোষনা করেন।
বক্তব্য শেষে বাটার মোড় হতে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালি নিয়ে নেতাকর্মীরা লোকনাথ স্কুল দিয়ে রাজশাহী কলেজ গেট হয়ে মনিচত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ করেন। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। এদিকে সোমবার সকাল ৭টায় রাজশাহী মহানগর ও জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুৃন উড়িয়ে তিন দিনের কর্মসূচীর উদ্বোধন করা হয়।
র্যালি ও পথসভায় সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, বিএনপি রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সাবেক সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাঘীয় সহ-সাংগঠনিক ও রাজশাহী মহানগর বিএনপি’র সম্মেলন নির্বাচন কমিশনার কে.এম ওবায়দুর রহমান চন্দন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য আবু বক্কার সিদ্দিক,
রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদিন শিবলী, বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য মোহাম্মদ মহসিন, রুকুনুজ্জামান আলম, তাজমুল-তান টুটুল, গোলাম মোস্তফা মামুন ও তোফায়েল হোসেন রাজু।
আরো উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী ও শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সভাপতি মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিজান, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মতিহার বিএনপি’র সাধারণ সম্পাদক আল মামুন বাবু, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, চন্দ্রিমা থানা বিএনপি’র সভাপতি ফাইজুল ইসলাম ফাহি, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জনি।
এছাড়াও রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুবদল সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক, সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক রফিকউদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি সামসাদ বেগম মিতালী ও সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা ইসলাম, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সারা দেশের ন্যায় রাজশাহীসহ বিভিন্ন এলাকায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত কর্মসূচীর মধ্যেছিলো কেককাটা, র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ।
রাজশাহী পবার পারিলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে চক পারিলা প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়। প্রবীন বিএনপি নেতা ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান ওয়াকিল। রাজশাহী জজ কোর্ট এডভোকেট কমিশনার অতিরিক্ত পিপি এ্যাড. মোঃ রজব আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাড. মাইনুল আহাসান পান্না।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য নকির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা শাহাবুল ইসলাম, পেস ইমান বদীউজ্জামান, দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক ও ঝালুকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান আয়নাল।
উপস্থিত ছিলেন দুর্গাপুর থানা বিএনপির প্রচার সম্পাদক জিল্লুর রহমান, প্রবীন বিএনপি নেতা তাজিমুদ্দিন ও নজের আলী, পারিলা ইউনিয়ন যুবদল সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলাম, কৃষকদল নেতা শফিকুল ইসলাম, জাহানাবাদ ইউনিয়ন যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, জেলা ছাত্রদল সাবেক সহসভাপতি আব্দুল হামিদ সরকার, মোহনপুর উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম আহবায়ক মামুন আর রশিদ, বেলপুকুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ।
নওগাঁ: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা বিএনপির আয়োজনে একটি বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয় কেড়ির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান ডাবলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খায়রুল আলম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, পৌর বিএনপির সভাপতি ডা: মিজানুর রহমানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরআগে বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল এসে শহরের নওজোয়ান মাঠে জড়ো হয়। এছাড়াও রাত ১২টা ১মিনিটে বিএনপির দলীয় কার্যালয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ৪৭ পাউন্ড কেক কাটা হয়।
জয়পুরহাট: শহরের সার্কিট হাউস মাঠ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালীতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক স¤পাদক ওবায়দুর রহমান চন্দন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, এম ওহাব সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা।
পাঁচবিবি: সোমবার বিকালে এ উপলক্ষে পাঁচবিবি পাঁচমাথা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কারা নির্যাতিত নেতা অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডলের নেতৃত্বে অনুষ্ঠানের সকল কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী, বালিঘাটা ইউনিয়ন বিএনপি’র সাবেক সম্পাদক প্রভাষক মোঃ সাইদুর রহমান, ধরঞ্জী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, বাগজানা ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি মোঃ বাবুল হোসেন মুহুরি, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হামিদুল ইসলাম, আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, সাবেক থানা বিএনপির সদস্য মোঃ আলাম হোসেন, কুসুম্বা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শামীম হোসেন, যুবদল নেতা আলম হোসেন, ছাত্রদল নেতা মোঃ নুরুউল্লাহ ও মহিপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম হোসেন সহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। শোভাযাত্রা শেষে পাঁচমাথায় জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহাদাত হোসেনের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল: টাঙ্গাইল জেলার সকল উপজেলাসহ মধুপুর ও ধনবাড়ী উপজেলার নেতা ও কর্মীরা। সোমবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মোনাজাত, র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
সোমবার সকালে মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) ১ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ সমর্থক গোষ্ঠীর বিএনপি’র কার্যালয়ের সমানে নেতা কর্মীরা নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
অন্যদিকে, সকালে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এসময় বক্তব্য দেন-ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্বপাদড়ক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এস এম এ ছোবহান ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম স্বপন সহ বিএনপি, যুব দল, ছাত্র দল , মহিলা দল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
ঈশ্বরদী: শহরের রেলগেটস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিকালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা। বিকাল সাড়ে ৫টায় শহরের রেলওয়ে সরকারী নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালীটি শুরু হয়ে চাঁদ আলীর মোড়, ষ্টেশন রোড, ফকিরের বটতলা ও রেলগেট হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠিত আনন্দ র্যালীতে গোড়ার গাড়ী, বাদ্যযন্ত্র, রংবেরং এর ব্যানার ফেষ্টুন নিয়ে হাজার হাজার নারী পুরুল অংশ গ্রহণ করে।
ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আয়োজিত কর্মসূচীতে নেতৃত্ব দেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্বৈরাচার শেখ হাসিনার ট্রেন বহরে হামলা-মামলায় মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত হয়ে ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা বীর সৈনিক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ জাকারিয়া পিন্টু।
ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা, কেন্দ্রীয় রেল শ্রমিকদলের কার্যকরী সভাপতি আহসান হাবীব, পৌর বিএনপি নেতা আতাউর রহমান পাতা, ইসলাম হোসেন জুয়েল, আনোয়ার হোসেন জনি, আক্কাস আলী খাঁন, নান্নু রহমান, আজিজুর রহমান শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, যুগ্ম-আহবায়ক মাহামুদ হাসান সোনামনি, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহামুদুর রহমান জুয়েল, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বিটু, ইমরাম হোসেন সোহাগ ও মাহমুদুল ইসলাম শাওন প্রমূখ।
এখন গণতন্ত্র ফিরিয়ে