সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় এবার সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার:

রাজশাহীর পুঠিয়া উপজেলা-এর বানেশ্বর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ দুইজন নিহত হয়েছেন।
বুধবার ১৮/০৩/২৬ ইং দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে বানেশ্বর কলাহাটা এলাকায় একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মোঃ কাউসার (৩৫), পিতা: দেলোয়ার হোসেন এবং তার শিশু পুত্র রেদোয়ান (৫)। তাদের বাড়ি মৌগাছি এলাকায়।
জানা গেছে, তারা শিবপুর এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বানেশ্বর কলাহাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ পরিচালনা করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। বিক্ষুব্ধ জনতা ক্ষিপ্ত হয়ে ট্রাকে আগুন লাগিয়ে দেয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফয়সাল /শামি


প্রকাশিত: March 18, 2026 | সময়: 4:58 pm | Daily Sunshine