, , ।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ জেলার পোরশা থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় থানা চত্বরে। এতে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ তারিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুনির হোসেন, সাপাহার সার্কেল পুলিশ সুপার শ্রী শ্যামলী বর্মন, ডি আই ও ১ মোঃ মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ্ আলম সহ সংশ্লিষ্ট থানার এস আই বৃন্দ উপ সহকারী পুলিশ পরিদর্শক বৃন্দ, সাংবাদিক বৃন্দ, পুলিশ সদস্য বৃন্দ প্রমুখ।
উল্লেখ্য প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তার বক্তব্য বলেন, স্থানীয় উপজেলা প্রশাসন ও থানা একে অপরের বন্ধু। সরকারের যে সব কাজ আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করি তার প্রমান ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন। আমাদের একটাই উদ্দেশ্য মানুষ মানুষের জন্য কাজ করা।
আমাদের এখন প্রধান কাজ পোরশার অনেক মানুষ ঢাকায় কাজ অথবা চাকরি করে কয়েক দিন পর ঈদে তারা বাড়ি ফিরবে তারা যেন সুন্দর ভাবে ঢাকা থেকে ফজরের পর বাড়ি ফিরতে পারে সেই দিকে খেয়াল রাখা। রাস্তার মধ্যে তাদের যাতে কোন বিপদের মুখে পড়তে না হয়।
এব্যাপারে নওগাঁ জেলা পুলিশ তৎপর আছে। পুলিশ মানে শান্তি। বিশেষ অতিথি মোঃ রাকিবুল ইসলাম স্যার তার বক্তব্য বলেন আমি ধন্যবাদ জানাই পুলিশ সুপার মহোদয়কে তার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে পোরশায় যে ডাকাতি হতো আল্লাহর রহমতে সেটি আর নেই। দু’মুঠো খেয়ে মানুষ নির্ভয়ে রাস্তায় চলাচল করতে পারছেন অফিসার ইনচার্জ সাহেব কিন্তু তার বাইরে না। পোরশা থানা এখন শান্তির থানা বলা যায়।
কামরুজ্জামান /শামি