সর্বশেষ সংবাদ :

বাঘায় জামায়াতকে বিজয়ী করার লক্ষ্যে নারী কর্মীদের প্রচার মিছিল

স্টাফ রিপোর্টার বাঘা :

রাজশাহীর বাঘায় জামায়াতকে বিজয়ী করার লক্ষ্যে এবার মাঠে নেমেছেন তাদের নারী কর্মীরা। সোমবার সকালে বাঘা সদরে দাঁড়িপাল্লা কে বিজয়ী করার লক্ষ্যে তারা একটি প্রচার মিছিল করেন।

স্থানীয় লোকজন জানান, সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সংলগ্ন তেতুলতলা থেকে একটি নির্বাচনী প্রচার মিছিল বের করেন জামায়াতের নারী কর্মীরা। এই মিছিলে তাদের স্লোগান ছিল সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন। সৎ মানুষের পক্ষ নিন, দাড়িপাল্লায় ভোট দিন। মিছিল উপজেলার নারায়ণপুর বাজার-সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপর যথাস্থানে এসে শেষ করেন।

এই মিছিলে নেতৃত্ব দেন বাঘা সদরে অবস্থিত বিভিন্ন গ্রামের জামায়াত সমর্থিত নারী কর্মী ও সমর্থকরা।

 


প্রকাশিত: February 9, 2026 | সময়: 12:34 pm | Daily Sunshine

আরও খবর