, , ।
পবিত্র রমজান কুরআনুল কারিম নাজিলের মাস। এই মাস মহাগ্রন্থ আল কুরআন পঠন, শিক্ষন এরও মাস। রমজান যেন আল কুরআনেরই মাস। এই মাসটি জুড়ে কুরআনে কারিমের যত বেশি সম্ভব তিলাওয়াত, আল কুরআনের মর্ম অনুধাবন এবং তার ফায়দা সমস্ত জগতের মানুষের জন্য উম্মুক্ত করার পথ রচনা করার চেষ্টা করা। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ‘যে ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করে, তাকে একটি নেকি প্রদান করা হয়। প্রতিটি নেকি দশটি নেকির সমান। আমি বলি না যে, আলিফ-লাম-মীম একটি হরফ। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি হরফ।’ -সুনান আত-তিরমিযী: ২৯১০, সহীহ
কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদত বা অভ্যাস ছিল, তিনি রমজান মাসের মত এত বেশি পরিমান তিলাওয়াত অন্য কোন মাসে করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: ‘রমজান ব্যতিত অন্য কোনো রাত্রিতে আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ কুরআন তিলাওয়াত করতে, কিংবা ভোর অবধি সালাতে কাটিয়ে দিতে অথবা পূর্ণ মাস রোযা পালন করে কাটিয়ে দিতে দেখি নি।’ -সহীহ মুসলিম : ১৭৭৩