ধানের শীষ হচ্ছে দেশের মানুষের একমাত্র পাহারাদার: মিলন

স্টাফ রিপোর্টার: আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পবা মোহনপুর আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন নেতাকর্মীদের নিয়ে শুক্রবার সকাল ১০ টা থেকে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, ধানের শীষ হচ্ছে বাংলাদেশের মানুষের পাহারাদার। বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন দেশের সার্বিক উন্নয়ন হয় এবং জনগণের সুখে শান্তিতে বসবাস করতে পারে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিলন বলেন, দীর্ঘ ১৭ বছরে পবা মোহনপুরে কোন উন্নয়ন হয়নি। প্রতিটি রাস্তাঘাট ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। এতে করে জনগণের চলাচল অত্যন্ত বিঘ্নিত হচ্ছে। সেই সাথে পরিবেশ নষ্ট হচ্ছে ধুলাবালিতে। তিনি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট গুলো পুনঃনির্মাণ, সংস্কার এবং নতুন করে রাস্তাঘাট করবেন বলে জানান। তিনি আরো বলেন, এসব এলাকার যত রাস্তাঘাট সবকিছু বিএনপির আমলে হয়েছে। সাংবাদিকদের জবাবে তিনি আরো বলেন, জামাতে ইসলাম রাজশাহীতে এসে নানা ধরনের ছল-চাতুরি কথা এবং কটুক্তি করে গেছেন। বিএনপির সেগুলো শুনে ধৈর্য ধরে আছে। কারণ বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল। একটি দেশবিরোধী দলের উস্কানিতে তারা কোন ফাঁদে পা দিবেন না। কারণ জামাতে ইসলামী চাচ্ছে বাংলাদেশের কোন নির্বাচন না হোক।
তিনি আরো বলেন, জামাতে ইসলামী নারী অধিকার এবং নারী উন্নয়নের কথা এখন বলছে। প্রতি প্রকৃতপক্ষে তারা নারীদের কোন উন্নয়ন চায়না। এর বাস্তবতা হলো কয়েকদিন আগে কর্মরত নারীদেরকে নিয়ে নানা ধরনের খারাপ কথা ও বাজে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুধু তাই নয় এবারের নির্বাচনে তাদের দল থেকে কোন নারীকে মনোনয়ন দেওয়া হয়নি। তিনি বলেন নির্বাচনী পরিবেশ এখনও ভালো। নির্বাচন নিয়ে তাদের কোন শঙ্কা নেই। ১২ তারিখে নির্বাচন হবে বলে তিনি আশা ব্যক্ত করে।
মিলন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারী উন্নয়নে নারীদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে সেইসাথে তাদেরকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এছাড়াও রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণ করা হব। তিনি আরো বলেন, দেশের উন্নয়ন করতে হলে যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হব। এজন্য তিনি পবা মোহনপুর এলাকায় স্মল ইন্ডাস্ট্রি এবং উদ্যোক্তা তৈরি করবেন। সেই সাথে এই এলাকার যুবক-যুবতীদের চাকরির ব্যবস্থা করবেন। শুধু তাই নয় এলাকায় সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদেরকে সম্মানে ভাতা প্রদান করা। কৃষকদের মাঝে কৃষি কার্ড প্রধানসহ ভূগর্ভস্থ পানি উত্তোলন কমাতে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করবেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, পবা মোহনপুরে শিক্ষার উন্নয়নে সেটা প্রতিষ্ঠানের সংস্কার এবং নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ গ্রহণ করবেন। সেই সাথে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন করে সজ্জা সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানান তিনি। এ সকল উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করতে তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। সেই সাথে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ৭ টার মধ্যে ভোটকেন্দ্রে যে ভোট প্রদান করার অনুরোধ করেন তিনি।
এদিকে সকাল থেকেই হরিয়ানের যে ওয়ার্ডেই প্রার্থী যাযন সে ওয়ার্ডেই মিছিলের নগরীতে পরিণত হয়। অত্র এলাকার জনগণ ধানের শীষের পক্ষে স্লোগান দিতে থাকে। সেইসাথে প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় এলাকার ভোটার কোন বলেন, হরিয়ান ইউনিয়নের সকল ওয়ার্ডের জনগণ ৯৫ ভাগ ধানের শীষের সমর্থক। সারাজীবন তারা ধানের শীষে ভোট প্রদান করে আসছে। এবারও এর ব্যত্যয় হবে না বলে প্রতিশ্রুতি দেন তারা। আর কোন সন্ত্রাসী যদি ভোট সেন্টার দখল করতে আসে তাকে সমুচিত জবাব দেওয়া হবে বলে উল্লেখ করেন। এদিকে অনেক সিনিয়র ভোটার অশ্রুসজল চোখে মিলনের মাথায় হাত রেখে দোয়া করে দেন। সেই সাথে তারা ৭টার মধ্যে ভোটকেন্দ্রে যেয়ে ভোট প্রদান করবেন বলে প্রতিশ্রুতি দেন গণসংযোগ কালে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র আহবায়ক আলী হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, হরিয়ান ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সাবেক সভাপতি আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আল, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, আসাদুজ্জামান বাবু, ইসরাফিল হোসেন সাধু ও মুকুল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬ | সময়: ৪:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ