সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ী উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: ‘খেলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বৃহস্পতিবার বিকেল ৩টায় স্কুল এন্ড কলেজ ফুটবল মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
গোদাগাড়ী ক্রীড়া সংস্থার আহবায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন ঘোষণা করেন।
তিনি বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে এই উপজেলা। এই উপজেলা হবে সকল খেলাধুলার সূতিকাগার। তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন চব্বিশের গণআন্দোলনের মধ্য দিয়ে আমরা যে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি তা আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় করব ইনশাআল্লাহ।
সহকারী কমিশনার (ভূমি) শামসুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন (পিআইও) কর্মকর্তা মমিনুল হক, উপজেলা জামায়াতের আমীর নোমায়ন মাষ্টার, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র আনারুল হক চৌধুরী, গোদাগাড়ী ডাইং পড়া বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন, গোদাগাড়ী পৌরসভার সচিব সারওয়ার জাহান মুকুলসহ ক্রীড়া সংস্থার সদস্যরা।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে বাসুদেবপুর ইউনিয়ন পরিষদ-বনাম চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদ-ফুটবল দল। দু’দলের খেলায় বাসদেবপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দল ১-০ গোলে চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে। এই টুর্নামেন্টে উপজেলার ৯টি ইউনিয়ন ও দু’টি পৌরসভা সহ ১১টি দল অংশগ্রহণ করছে এবং ১১টি ভেনুতে খেলা অনুষ্ঠিত হবে।


প্রকাশিত: October 24, 2025 | সময়: 4:44 am | সুমন শেখ