, , ।
স্টাফ রিপোর্টার,গোদাগাড়ী
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজির রাজনীতিকে প্রত্যাখ্যান করে সৎ মানুষের হাতে ভোটের আমানত তুলে দিন। ৫ আগস্টের পরে ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও সারা দেশে যারা লুটপাট করেছে, তাদের হাতে ক্ষমতা গেলে হিন্দু-মুসলমান কারো জান-মাল নিরাপদ থাকবে না।
(২ ফেব্রুয়ারি) সোমবার বিকেলে গোদাগাড়ী পাকড়ী ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশ বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। বর্তমান নির্বাচনি প্রেক্ষাপটে এ জামায়াত নেতার অভিযোগ, আবারও দুর্নীতিবাজদের ক্ষমতায় ফেরানোর ষড়যন্ত্র চলছে। এমপি বানাবে একজনকে, তিনি থাকবেন ঢাকা বা লন্ডনে। এরপর এলাকায় তার সাগরেদরা চাঁদাবাজি, মাস্তানি করবে।
অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন,দেশ গঠনে উন্নয়নমূলক সকল কার্যক্রম সুষম ও ন্যায় ভিত্তিকভাবে বাস্তবায়ন করা হবে। একটি দুর্নীতিমুক্ত, ইনসাফভিত্তিক ও কল্যাণকর বাংলাদেশ গড়ে তোলাই জামায়াতে ইসলামীর লক্ষ্য।
এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল খালেক, পাকড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহিমে, জেলা কর্মপরিষদ সদস্য ড. মোঃ ওবায়দুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি ইমরান নাজীর ও জাতীয় নাগরিক পার্টির রাজশাহী মহানগর শাখার সদস্য সচিব আতিকুর রহমান।
সাইফুল ইসলাম/শামি