, , ।
স্টাফ রিপোর্টার: নিজেদের মধ্যে দলাদলি বন্ধ করতে হবে, পুকুর, গভীর নলকূপ (ডিপ)সহ বিভিন্ন দখলবাজী বন্ধ করতে হবে। তা না হলে দেশ ও দলের প্রচুর ক্ষতি হবে। ফেসিবাদ হাসিনাকে সরিয়ে যদি আমরা তারই মত আচরণ করি, তাহলে মানুষ কেন আমাদের বিশ্বাস করবে? আমরা ন্যায় সঙ্গতভাবে কাজ করে যাবে। দল ক্ষমতায় আসলে সরকারী বিধি মোতাবেক লিজের মাধ্যমে পুকুরে মাছ চাষ করা হবে। আওয়ামী লীগ এত দিন জোর করে পুকুর ডিপ দখল করে খেয়েছে। আমরা এখনও ক্ষমতাই পাইনি, ভোটও হয়নি, তাতেই যদি আমরা আওয়ামী লীগের মত আচরণ করি তাহলে আমাদের দলের ইমেজ নষ্ট হবে। রবিবার ১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ামতপুর উপজেলার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামীম রেজা চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাজিনগর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম ভিপি, বাহাদুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইমরান হোসেন, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক আব্দুর রহমান, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম।
উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জুর রহমান মঞ্জু, যুগ্ম- আহবায়ক শাহনেওয়াজ সবুজ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর আলম সুজা, চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান বদি, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন গাজী, নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য নাজমুল হক নাজু, ছাত্রদল নিয়ামতপুর সরকারী কলেজ শাখার আহবায়ক সুলতান মাহমুদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও আশেপাশের জেলা ও উপজেলাগুলোতেও বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
পোরশা: বন্যা দূর্গতদের সহায়তা, বিএনপি‘র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে নওগাঁর পোরশায় বিএনপি’র দুই অংশ পৃথকভাবে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন। এ উপলক্ষে রবিবার বিকালে উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে পোরশায় তার বাড়ির সামনের মাঠে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ ছালেক চৌধুরী। এসময় সাবেক উপজেলা বিএনপি’র আহবায়ক শফিউদ্দিন, সাবেক সাধারন সম্পাদক লায়ন মাসুদ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, যুবদলের আহবায়ক ইকবাল শাহ্, নওগাঁ জেলা ছাত্র দলের যুগ্ম সাধারন সম্পাদক শাহজামাল, উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুন অর রশিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে, দিবসটিতে সকালে উপজেলা বিএনপি‘র একাংশের সভাপতি শাহ্ আহম্মেদ মোজাম্মেল চৌধুরীর নেতৃত্বে সরাইগাছি দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।