সর্বশেষ সংবাদ :

দাঁড়িপাল্লার পক্ষে অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়েছে অধ্যাপক মুজিবুর রহমান

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দীর্ঘদিন ভোট দিতে না পারা মানুষ বাঁধভাঙা জোয়ারের মতো ছুটে আসছেন। গোদাগাড়ী-তানোর জনপদে দাঁড়িপাল্লার পক্ষে অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকালে গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নে আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও নিজ নির্বাচনি এলাকা উপজেলার মোহনপুর ইউনিয়নে দিনব্যাপী কয়েকটি স্থানে গণসংযোগ ও সভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

এ সময় তিনি বলেন, একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত রাষ্ট্রো গঠনে তার দলের আগামী দিনের পরিকল্পনার বিষয়ে জনগণকে প্রতিশ্রæতি দিচ্ছেন। এছাড়া আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে বেশি করে সুযোগ দেয়ার কথা জানান।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একটি দল। দেশের মানুষ ৫৪ বছরের শাসনে দুর্নীতি, লুটপাট, দুঃশাসন, বিদেশে অর্থ পাচার, বিচার বিভাগে হস্তক্ষেপ, বিরোধী মতকে দমনপীড়ন, গুম-খুন ও মিথ্যা মামলায় হয়রানি ছাড়া কিছুই পায়নি।

জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ইসলামি চেতনা, জুলাই আন্দোলনের চেতনা এবং মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী ১০টি দল একত্রিত হয়ে একটি ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চাই। এজন্য তিনি সারা দেশে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

সাইফুল ইসলাম/শামি


প্রকাশিত: January 23, 2026 | সময়: 7:03 pm | Daily Sunshine