সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুরে সেনা ক্যাম্পের উদ্যোগে দূর্গাপুজা উপলক্ষে সমন্বয় সভা

জনি আহমেদ, নিয়ামতপুর, নওগাঁ :

আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে সেনা ক্যাম্প নিয়ামতপুরের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ২৩ সেপ্টেম্বর ( মঙ্গলবার )  বেলা সাড়ে ১০টায় অস্থায়ী সেনা ক্যাম্পে (ডাক বাংলা) এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সেনা ক্যাম্প (নিয়ামতপুর-মান্দা) কমান্ডার মেজর আবু জুবাইর এর সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মান্দা-নিয়ামতপুর সার্কেল) জাকির হোসেন, নিয়ামতপুর থানার ওসি (তদন্ত) মোসলেম উদ্দিন, মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান, সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার নবীউল্লাহ, ওয়ারেন্ট অফিসার জামাল।

মেজর জুবাইর বলেন, আসন্ন দুর্গাপুজা উপলক্ষে আইন শৃংখলা বিষয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আনসার, পুলিশ, গ্রাম পুলিশের পাশাপাশি সেনা বাহিনীর সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। উপজেলার কোথাও কোন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আমাদেরকে অবহিত করার অনুরোধ রইল।

তিনি আরো বলেন, বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরর বলি সঠিক তথ্য তুলে ধরবেন। গুজব ছড়াবেন না।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পূজা উদযাপন ফন্টের আহবায়ক ভীম বর্মন, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, মান্দা প্রেস ক্লাবের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমানসহ নিয়ামতপুর মান্দা উপজেলা উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন ইউনিয়নের পুলিশের বীট অফিসার।

জনি আহমেদ/শামি


প্রকাশিত: September 23, 2025 | সময়: 3:17 pm | Daily Sunshine