সর্বশেষ সংবাদ :

সমাজ সেবক আনজারুল হাসান আর নেই

স্টাফ রিপোর্টার,বাঘা :
বাঘা উপজেলার নারায়নপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মরহুম, আজাহার হোসেন কোম্পানীর তৃতীয় সন্তান আনজারুল হাসান নিলু(৬৫) দির্ঘদিন অসুস্থ্য থাকার পর অবশেষে না ফেরার দেশে চলে গেছেন।মঙ্গলবার(১৩ জানুয়ারী) রাত পোনে ৯ টাই নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি… রাজেউন।

মৃত্যুকালে তিনি ১ ছেলে ২ মেয়ে ও এক স্ত্রী-সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত আনজারুল হাসান ছিলেন একজন ব্যবসায়ী ও সমাজ সেবক । গত প্রায় দুই বছর ধরে প্যারালাইস্ট-সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাত পৌনে ৯ টায় নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করে পরপারে চলে যান।

এদিকে বুধবার(১৪ জানুয়ারী) নারায়নপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ১১ টাই মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে পিতার কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়। তাঁর জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মরহুমের আত্তার মাগফিরাত ও দোয়া চেয়ে বক্তব্য রাখেন বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, তাঁর স্ত্রীর বড়ভাই ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, তাঁর ভাই অবস্বরপ্রাপ্ত অধ্যাক্ষ এনামুল হাসান ঝুন্টু, অপর ভাই মোমিনুল হাসান নিশু, মাসুদ রানা তিলু, বড় জামাতা দৈনিক সানশাইন ও ইত্তেফাকের সাংবাদিক নুরুজ্জামান ও একমাত্র সন্তান সাকিব হাসান।

তাঁর জানাজায় অংশ গ্রহন করেন অত্র নারায়নপুর গ্রামবাসী ও এলাকার মুসল্লীবৃন্দ-সহ বিভিন্ন সামাজিকি এবং রাজনৈতিক সংগঠনের নেত্রীবৃন্দ। আত্নীয় স্বজন, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় ইমাম-সহ সর্বস্তেরর জনসাধারণ। এর আগের দিন রাতে প্রায়ত আনজারুল হাসানকে দেখতে আসেন বাঘা উপজেলা বিএনপির সভাপতি ও শিল্পপতি নুরুজ্জামান খান মানিক,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও রাজশাহী জেলা ছাত্র দলের আহবায়ক শামিক সরকার-সহ আরো অনেকে। তাঁরা মরহুমের আত্নার মাগফিরাত কামনা করে শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সানশাইন /শামি


প্রকাশিত: January 14, 2026 | সময়: 5:14 pm | Daily Sunshine

আরও খবর