, , ।
নলডাঙ্গা প্রতিনিধি :
নাটোর জেলার নলডাঙ্গা থানার নতুন অফিসার ইনচার্জ ( ওসি ) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, পুলিশ পরিদর্শক মোহাম্মদ নূরে আলম।
শুক্রবার (৯ জানুয়ারী -২০২৬) বাদ মাগরিব নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে থানায় এক সৌজন্য সাক্ষাৎ করেন নবাগত ওসি মোহাম্মদ নূরে আলম। এসময় তিনি বলেন, আমি গত ৭ জানুয়ারী -২০২৬ তারিখে অত্র থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছি। তিনি আরো বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব আমি যেন সঠিক ভাবে পালন করতে পারি। সে জন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সানশাইনের নলডাঙ্গা প্রতিনিধি এম জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ইউসুফ হোসেন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশনের নলডাঙ্গা প্রতিনিধি রাসেল শেখ, সাংগঠনিক সম্পাদক দৈনিক ক্রাইম সংবাদের নলডাঙ্গা প্রতিনিধি রবিউল ইসলাম, নলডাঙ্গার সময়ের প্রতিনিধি ইলিয়াস হোসেন প্রমূখ। শেষে সাংবাদিকেরা নলডাঙ্গা থানাকে দালাল মুক্ত ও অপরাধ মুক্ত রেখে পুলিশের সুনাম বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এম জহুরুল ইসলাম /শামি