সর্বশেষ সংবাদ :

রাসিকের সাবেক কাউন্সিলর বাদলের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস শহীদ আহমেদ বাদলের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বাদ আসর টিকাপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। একইসঙ্গে টিকাপাড়া গোরস্থানে তার দাফনকাজ সম্পন্ন করা হয়।
এর আগে শনিবার রাত আটটায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। প্রথম দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
শুক্রবার রাতে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


প্রকাশিত: April 21, 2025 | সময়: 3:16 am | সুমন শেখ

আরও খবর