সর্বশেষ সংবাদ :

নগরীতে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৯ জন গেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে অবৈধ প্রভাব বিস্তার, দখলদারিত্ব, সন্ত্রাসী কার্যকলাপ, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও, বিভিন্ন অভিযোগে আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জন মাদক সংশ্লিষ্ট মামলার আসামি এবং ৯ জন অন্যান্য মামলায়।
বিশেষ অভিযানে চাঁদাবাজে গ্রেপ্তার মো: রাশেদুল ইসলাম রাসেল (৩২), সুমন (৪০) ও আনিন (৩৫)। রাশেদুল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারী প্রফেসরপাড়ার আব্দুল গাফফারের ছেলে, সুমন রাজপাড়া থানার রাজপাড়া এলাকার মো: শাহআলমের ছেলে, আনিন একই এলাকার গাজীর শেখের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।


প্রকাশিত: August 2, 2025 | সময়: 4:49 am | সুমন শেখ