সর্বশেষ সংবাদ :

বাঘায় অসুস্থ সাংবাদিকের পাশে বিএনপি প্রার্থী আবু সাঈদ চাঁদ

স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘা প্রেস ক্লাবের বর্তমান আহবায়ক ও সাবেক সভাপতি আব্দুল লতিফ মিঞা অসুস্থ। তাঁকে শনিবার (১০-জানুয়ারী) বিকেলে দেখতে যান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ।

দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহীর অবিভক্ত চারঘাট থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য সিনিয়র সাংবাদিক ও বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক মো: আব্দুল লতিফ মিঞা অসুস্থ হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বাসায় চিকিৎসা সেবা গ্রহণ করছেন।

এ খবর শুনে শনিবার তার বাসায় গিয়ে তার পাশে বসে কথা বলেন রাজশাহী ৬-চারঘাট-বাঘা আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ। তিনি আব্দুল লতিফ মিয়াকে ডাক্তারের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ সেবন এবং বিশ্রাম নেয়ার পরামর্শ দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, চারঘাট উপজেলা বিএনপির সাবেক নেতা জালাল উদ্দীন, বিএনপি নেতা আব্দুস সামাদ, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক তানভীর ফায়সাল তুর্য্য,রবিউল ইসলাম,যুবদল নেতা রাব্বী হোসেন, রাজু আহমেদ,ছাত্রদল নেতা মোরসালিন মিশন , শ্রমিক দলের নেতা লিটুসহ বিএনপি,যুবদল ও ছাত্রদল এর নেতৃবৃন্দ।

সানশাইন /শামি


প্রকাশিত: January 10, 2026 | সময়: 8:43 pm | Daily Sunshine