সর্বশেষ সংবাদ :

নওগাঁ-৩ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন ফরম জমা সম্পন্ন

রানা হামিদ, বদলগাছী :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (বদলগাছী – মহাদেবপুর) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মাহফুজুর রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে মহাদেবপুর উপজেলা প্রশাসক ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

এ সময় সময় উপস্থিত ছিলেন, নওগাঁ-৩ আসন জামায়াতের পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক উপজেলা আমীর শহীদুল ইসলাম ফারুক, মহাদেবপুর উপজেলা আমীর আব্দুল আজিজ সুমন, বদলগাছী উপজেলার আমীর ইয়াসিন আরাফাত, মহাদেবপুর উপজেলার নায়েবে আমীর রফিকুল ইসলাম’সহ দলীয় নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম জমার বিষয়টি নিশ্চিত করে মাওলানা মো. মাহফুজুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ যথাযথভাবে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে। আশা করি, সারাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আগামী দিনে জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচন করছি। নওগাঁ-৩ আসনের সর্বস্তরের জনগণের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।

সানশাইন /শামি


প্রকাশিত: December 29, 2025 | সময়: 5:30 pm | Daily Sunshine