সর্বশেষ সংবাদ :

বিজয়ের মাস উপলক্ষে বদলগাছীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

রানা হামিদ, বদলগাছী :

বিজয়ের মাস উপলক্ষে নওগাঁর বদলগাছীতে চাংলার বাংলাদেশ কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল নওগাঁ লিঃ এর সার্বিক সহযোগিতায় শেরপুর উচ্চ বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্পিং করা হয়।

শেরপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফেরদৌস হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক রাজেক রেজভী। এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম, মো. আব্দুর রহিম, মোহাম্মদ উজ্জ্বল হোসেন, মো. আশরাফুল ইসলাম প্রমূখ।

উক্ত ক্যাম্পে চার জন অভিজ্ঞ ডাক্তার উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন। মেডিকেল ক্যাম্পিংয়ে সকল পরীক্ষা-নিরীক্ষায় ও ঔষধ ফ্রি প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে আসা স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, সাধারণ মানুষ অনেক সময় চিকিৎসার খরচ বহন করতে পারে না, তাই এমন সেবা তাদের জন্য বড় সহায়ক।

সানশাইন /শামি


প্রকাশিত: December 28, 2025 | সময়: 9:13 pm | Daily Sunshine