নওগাঁয় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, নওগাঁ: বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁয় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের মেরী গোল্ড স্কুলপাড়া এলাকাবাসীর আয়োজনে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক চিশতী রিগান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম টুকু, সাবেক জেলা বিএনপি নেতা মাসুদ হাসান তুহিন, সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, পৌর বিএনপির ৭নং ওয়ার্ডের সভাপতি আবুল কালাম আজাদ, নওগাঁ ট্রাক, ট্যাংকলরি ও কভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি শাহদাৎ হোসেন শাহিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। আলোচনা সভা শেষে খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫ | সময়: ১:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর