সর্বশেষ সংবাদ :

বিএনপিকে নিয়ে বিভ্রান্তি ছড়ালে মেনে নেয়া হবে না: ডিএম জিয়া

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় বাংলাদেশ জাতীয়তাবাদ দল এবং উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের নামে সামাজিক যোগাযোগ মাধমে বিষোদগার করার অভিযোগ পাওয়া গেছে। কতিপয় নামে-বেনামে আইডি থেকে অপপ্রচারের করা হচ্ছে। বিশেষ করে বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির আহবায়ক ও ধানের শীষ মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার নামে মিথ্যা অপপ্রচার, বিভ্রান্তি ও বিষোদগার করা হচ্ছে।
এসবের প্রতিবাদে ২২ নভেম্বর শনিবার উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে শিল্পকলা একাডেমিতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া।
ডিএম জিয়া তাঁর বক্তব্যে বলেন, আপনারা আমার সমালোচনা করেন আপত্তি নেই। কিন্তু বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা করবেন না। ফেসবুকে বিভ্রান্তি ছড়িয়ে লাভ হবে না। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে যিনি কাজ করছেন, তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান। তিনি কষ্টিপাথরে যাচাই করে সারাদেশে ধানের শীষের প্রার্থী নির্বাচন করেছেন।
তাঁতিদল বাগমারা উপজেলা শাখার আহবায়ক মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, মাড়িয়ার সভাপতি হুজুর আলী, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক আক্তারুজ্জামান বল্টু, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, অ্যাড. নাসির উদ্দীন, জিসাস উপজেলা সভাপতি আব্দুল জলিল, তাঁতি দলের সদস্য সচিব জাকিরুল রশীদ, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, নরদাশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজ, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সৈয়দ আলী, ওলামা দলের জেলা সদস্য মকলেছুর রহমান মুকুল, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন মহুরি, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আলাল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রুহুল আমিনসনি সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: November 24, 2025 | সময়: 5:42 am | সুমন শেখ

আরও খবর