, , ।
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহ মাঠের উন্নয়নে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৫ ডিসেম্বর বাদ আসর নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদে যৌথ আলোচনা সভায়, সভাপতিত্ব করেন নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক আনিছুর রহমান।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক এম এ হাফিজ, নলডাঙ্গার বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ইয়াচিন উর রহমান, নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি আব্দুল মজিদ সরদার, সেক্রেটারী নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান হিসাব রক্ষক মোয়াজ্জেম হোসেন, নলডাঙ্গা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সেক্রেটারী আলমগীর কবির, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহসিন আলী, নলডাঙ্গা পৌর বিএনপি নেতা বাবর আলী বাচ্চু প্রমূখ।
এম জহুরুল ইসলাম /শামি