সর্বশেষ সংবাদ :

একটি মহল ধর্মের দোহায় দিয়ে ভোট চাচ্ছে : আবু সাঈদ চাঁদ

নুরুজ্জামান,বাঘা :
একটি মহল ধর্মের দোহায় দিয়ে জনগণের কাছে ভোট চাচ্ছেন। যারা স্বাধীনতাকে স্বীকার করেন না, তারা বাংলাদেশের মানুষকে ধর্মের দোহায় দিয়ে বিভ্রান্ত করবে এটা হতে পারে না। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপ’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের ভাবনায় তারুন্যের সমাবেশ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের দলীয় প্রার্থী এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য আবু সাঈদ চাঁদ এসব কথা বলেন।

বিকেল ৪ টায় উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে বুলবুল আহাম্মেদ এর সঞ্চালনা ও রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক শামিম সরকারের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় আবু সাঈদ চাঁদ বলেন, গণতন্ত্র উত্তরণে এই মুহুর্তে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া আমাদের মাঝে জীবিত আছেন। আগের চেয়ে তার অবস্থা একটু ভালোর দিকে। আমরা দোয়া করি, আল্লাহপাক তাকে আরো হায়াত দারাজ করুন। তিনি যেন সুস্থ হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করতে পারেন।

প্রধান অতিথি বলেন, আমরা জুলাই-আগষ্টকে অস্বীকার করছিনা। তবে যারা ধর্মের দোহায় দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন, তারা সময় থাকতে ভালো হয়ে জান। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ভারতে মুদির কোলে বসে ভোট বাতিলের ষড়যন্ত্র কাজে আসবে না। আপনি ১৬ বছর একক ভাবে ভোট করেছেন। জনগণ ভোট না দিলেও আপনার পুলিশ,বিডিয়ার,আনসার বাহিনী-সহ দলের কর্মীরা একাধিক সিল মেরে ভোট কারচুপি করেছেন। পুর্বের স্বপ্ন ভুলে যান। আমাদের নেত্রী এখনও জীবিত। তিনি বৈষম্য নীতি পছন্দ করন না। এ কারনে ভারতের সাথে পানির হিস্যা নিয়ে বারংবার কথা বলেছেন।

আবু সাঈদ চাঁদ বলেন, বর্তমানে সারাদেশের বিভিন্ন স্থানে প্রতিদিন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মানুষ সৃষ্টিকর্তার কাছে দোয়া চাচ্ছেন এবং চোখে অশ্রু ঝরাচ্ছেন। হে আল্লাহ আপনি যে কোন উছিলায় দেশের এই ক্লান্তিলগ্নে তাঁকে এবারের মতো বাঁচিয়ে দিন। আপনি পরম দয়ালু, আপনি সারা জাহানের মালিক, আপনি চাইলে গাছের একটি পাতাও নড়েনা। তাই আপনার কাছে প্রার্থনা জানায় দেশ ও জাতির কল্যাণে আমাদের নেত্রীকে বাঁচিয়ে দিন।

তিনি বলেন, অভিভাবক হারালে দল চলতে পারেনা। তাই উপস্থিত মা-বোনদের কাছে আমি আহবান জানাচ্ছি, আপনারা নফল নামাজ এবং রোজা রেখে আমাদের নেত্রীর জন্য মহান রবের কাছে দোয়া চান। তিনি আরো বলেন, আমাদের প্রিয় নেত্রী দেশ, মাটি, মানুষ এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে বিগত সরকার দ্বারা নির্যাতিত হয়েছেন। আজ আমরা এমন একজন মানুষের জন্য দোয়া করছি , যিনি সত্যে ও ন্যায়ের পক্ষে অবিচল , তিনি মানুষের কাছে যে ওয়াদা করেন, সেই ওয়াদা কখনোই ভঙ্গ করেন না।

এ সময় মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন,বাঘা পৌর বিএনপির সভাপতি মো: কামাল হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোকলেসুর রহমান মুকুল, সুরুজ জ্জামান সুরুজ, বাজুবাঘা ইউনিয়ন বিএপির সভাপতি এড: ফিরোজ আহাম্মেদ রঞ্জু, সাধারণ সম্পাদক ইউপি সদস্য সাহার উদ্দিন, বিএনপি নেতা আব্দুল লতিফ, বাঘার যুবদল নেতা সালে আহাম্মে, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, চকরাজাপুর বিএনপি নেতা জগলু শিকদার, বাঘার যুবদল নেতা শফিকুল ইসলাম শফি, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির নেতা মোকুল হোসেন, যুবদল নেতা তানভীর ফাইসাল তুর্য্য,উপজেলা বিএনপি নেত্রী শাপলা খাতুন প্রমুখ ।

এ ছাড়াও আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দুটি পৌর সভা ও সাতটি ইউনিয়নের সকল পদ ধারী নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং তারেক রহমানের জন্যও বিশেষ দোয়া মোনাজাত পাঠ করান বিএনপি নেতা মওলানা সাজেদুর রহমান।

সানশাইন /শামি


প্রকাশিত: December 10, 2025 | সময়: 8:21 pm | Daily Sunshine

আরও খবর