, , ।
স্টাফ রিপোর্টার,বাঘা : মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর বড় ছয়ঘটি গ্রামের অন্তরা খাতুনের পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। অন্তরা খাতুন মেডিকেল কলেজে চান্স পেলেও টাকার অভাবে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তার পাশে দাঁড়ান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার(২৮-এপ্রিল)দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বাজুবাঘা ইউনিয়ন আ’লীগের সভাপতি ফজলুর রহমান ফজল, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, গড়গড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি ও আবদুল গনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিসুর রহমান অন্তরার বাড়িতে উপস্থিত হয়ে তার হাতে ভর্তির খরচ বাবদ নগদ ২৫ হাজার টাকা অর্থ প্রদান করেন। একই সাথে তার পড়া লেখার জন্য যে কোন সমস্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন। এ সময় অন্তরার মা’ রসুনারা বেওয়া মেয়ের পাশে উপস্থিত ছিলেন।
এদিকে মেডিকেলে চান্স পাওয়া অন্তরা বলেন, আর্থিক অনটনের মধ্যেও নিজের ইচ্ছা শক্তি আর সবার দোয়ায় এ পর্যায়ে পোঁছাতে পেরেছি। কিন্তু আমার পরিবারের পক্ষে মেডিকেলে ভর্তির টাকা জোগাড় করা কষ্টকর হচ্ছিল। বিষয়টি পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানার পর আমাকে ভর্তির টাকা দিয়ে সহযোগিতা করায় আমি অত্যন্ত খুশি এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।এর আগে আমাকে আর্থিক ভাবে সহযোগিতা করেছেন রাজশাহী জেলা জেলা প্রশাসক, র্যাব-৫, বাঘা উপজেলা কৃষি অফিসার, এক্সিম ব্যাংক ও স্থানীয় চন্ডিপুর মাদ্যমিক শিক্ষা প্রতিষ্টান।
উল্লেখ্য, বাঘা উপজেলার চন্ডিপুর গ্রামের এক দরিদ্র পরিবারের মেয়ে অন্তরা খাতুন। তার বাবা ১৮ বছর পূর্বে দূরারোগ্য ব্যাধিতে মারা যায়। পরবর্তীতে তার মা’ রসুনারা বেওয়া অন্যের বাড়ীতে কাজ করে ও ভাই সোহেল রানা রাজমিস্ত্রির কাজ করে সংসার চালানোর পাশা-পাশি তার লেখাপড়ার খরচ যোগান দেন। এবার এমএজি ওসমানী মেডিকেল কলেজে ২০২১/২০২২ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে মেধা তালিকায় ভর্তি হওয়ার সুযোগ পেলেও আর্থিক অনটনের কারণে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় অন্তরার। এ নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দৃষ্টি গোচর হয়। এরই প্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির-সহ দলীয় নেতৃবৃন্দ অন্তরার বাড়িতে উপস্থিত হয়ে তার হাতে ভর্তির খরচ প্রদান করেন।