সর্বশেষ সংবাদ :

ডিবি’র অভিযানে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে ৫০ গ্রাম হেরোইন-সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত হলো মো: আজিজুল হক (৩৫)। সে রাজশাহী মহানগরীর পবা থানার গোয়লদহ এলাকার মৃত কায়েম উদ্দিনের ছেলে।

 

ঘটনা সূত্রে জানা যায়, ১৬ সেপ্টেম্বর, ২০২২ (১৫ সেপ্টেম্বর দিবাগত রাত) রাত ১টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক মীর্জা মো: আব্দুস ছালাম, এসআই মো: মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো।

 

 

এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পবা থানার দাদপুর পশ্চিমপাড়া এলাকায় এক মাদক বিক্রতা মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মহানগর ডিবি পুলিশের ঐ টিম রাত সোয়া ১টায় দাদপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আজিজুলকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সানশাইন / শাহ্জাদা মিলন


প্রকাশিত: September 16, 2022 | সময়: 10:24 pm | Daily Sunshine