সর্বশেষ সংবাদ :

ডিইএব আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার :

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ডিইএব) বাজশাহী জেলা শাখার আয়োজনে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার নগরীর টুলটুলি পাড়ায় মোড়ের আইডিইবি ভবনে বাদ মাগরিব এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু-সহ যুবদল মহানগরীর সদস্য সচিব রফিকুল ইসলাম রবি এছাড়াও মহানগর ও থানার বিএনপি এবং যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও আইডিইবি কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তৈয়ব আলী মুকুল, রাজশাহী জেলার সভাপতি এ আর জামিল ইদি ও সেক্রেটারী আহসান হাবীব উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবুল কালাম আজাদ,শাহীনুল হক, আবু সাঈদ, নুরুজ্জামান নুর, কেন্দ্রীয় ডিইএব নেতা আরিফুজ্জামান আরিফ ও অন্যন্য নেতৃবৃন্দ।

সঞ্চালনা করেন, ডিইএব এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন।সভাপতিত্ব করেন তৈয়ব আলী মুকুল।

সৌরভ/শামি


প্রকাশিত: December 3, 2025 | সময়: 11:18 am | Daily Sunshine

আরও খবর