, , ।
স্পোর্টস ডেক্স: ওয়েলিংটন মাসাকাদজার ৮ বলে ১৯ রানের ক্যামিও ছাপিয়ে ৫ রানের জয় পেল বাংলাদেশ। ১৪৪ রানের লক্ষ্যে ১৩৮ রানে গুটিয়ে গেল জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচের সিরিজে ৪-০তে এগিয়ে গেল স্বাগতিকরা। শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান প্রয়োজন ছিল জিম্বাবুয়ের। বাকি ছিল ২ উইকেট। একটি ছক্কা হজম করলেও ৮ রান খরচায় ২ উইকেট নিয়ে ম্যাচ শেষ করেন সাকিব আল হাসান।
প্রায় এক বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার ম্যাচে ৩৫ রানে সাকিবের শিকার ৪ উইকেট। তবে ছোট পুঁজির ম্যাচে ৪ ওভারে স্রেফ ১৯ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন জোনাথান ক্যাম্পবেল।
ব্যাটিংয়ে নাটকীয় ধসে ১৪৩ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ পরে ফিল্ডিংয়েও ছিল ছন্নছাড়া। অন্তত ৪টি ক্যাচ ছেড়ে দেয় তারা। মূলত আইপিএল-ফেরত মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়েই জয় নিয়ে মাঠ ছাড়ল স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৪৩ (তানজিদ ৫২, সৌম্য ৪১, হৃদয় ১২, শান্ত ২, সাকিব ১, জাকের ৬, রিশাদ ২, তাসকিন ০, তানজিম ৬, মুস্তাফিজ ৩, তানভির ৩*; রাজা ৪-০-২৪-১, মুজারাবানি ৩.৫-০-৩০-১, এনগারাভা ৪-০-২৭-২, বেনেট ৩-০-২০-২, জঙ্গুয়ে ৩-০-২০-৩, ফারাজ ১-০-৯-০, মাসাকাদজা ১-০-৭-০)
জিম্বাবুয়ে: ১৯.২ ওভারে ১৩৮ (বেনেট ০, মারুমানি ১৪, রাজা ১৭, ক্যাম্পবেল ৩১, মাডান্ডে ১২, বার্ল ১৯, জঙ্গুয়ে ১, ফারাজ ১১, মাসাকাদজা ১৯*, মুজারাবানি ৮, এনগারাভা ০; তাসকিন ৪-০-২০-২, তানজিম ৪-০-৪২-০, সাকিব ৩.৪-০-৩৫-৪, মুস্তাফিজ ৪-০-১৯-৩, তানভির ২-০-১৪-০, রিশাদ ২-০-৬-১। ফল: বাংলাদেশ ৫ রানে জয়ী