, , ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের স্বপক্ষের দল। তাদের সাথে আমরা আছি এবং থাকবো। রবিবার (৩০ নভেম্বর) সকালে বাঘায় মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহবান জানিয়ে প্রকৃত যোদ্ধাদের সনদ বৈধকরণ-সহ সকল সমাস্য সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন তিনি ।
সকাল ১১টায় মুক্তিযোদ্ধার কমপ্লেক্স এর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি।
তিনি বক্তব্য কালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জেষ্ঠ্য পুত্র তারেক রহমানের বাঘায় আগমন উপলক্ষে বিগত সময়ে দেওয়া সংরক্ষিত শ্রদ্ধাঞ্জলি পাঠ করে শোনান এবং বিএনপি দলীয় প্রার্থীকে মুক্তিযোদ্ধাদের কণ্যাণে কাজ করার আহবান জানান।
এদিকে সভাপতির স্বাগত বক্তত্ব শেষে আবু সাঈদ চাঁদ বলেন, বিগত সরকার আমলে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সংক্রান্তে অনেক ত্রুটি ও দলীয়করন হয়েছে। আমরা ক্ষমতায় গেলে এর সুষ্ঠু সমাধান করে যারা দেশের জন্য প্রকৃত অর্থে কাজ করেছেন তাদের নাম তালিকায় নিয়ে আসবো।
তিনি বলেন, আমার জানা মতে বিএনপি সরকার আমলে যাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে এমন ব্যক্তিদের নামও আ’লীগ সরকার আমলে বাদ পড়েছে। এটা কি করে সম্ভব, সেটার সুষ্ঠু সমাধান এবং বাদ দেয়ার সাথে সম্পৃক্তদের তদন্ত সাপেক্ষে বিচার করা হবে।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির উপজেলা সদস্য সচিব, আশরাফ আলী মলিন, লন্ডন প্রবাসী বিএনপি নেতা শামসুদ্দোহা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা বাদল সর্দার, মুক্তিযোদ্ধা শফিকুল আলম ও মুক্তিযোদ্ধা আনছার আলী। এর আগে ফুলের তোড়া দিয়ে আবু সাঈদ চাঁদকে শুভেচ্ছা জানান মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফির নাতি রাফি আহমেদ । সভা শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
বাঘা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক নজরুল ইসলামের সঞ্চালানায় উপস্থিত ছিলেন- উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরল ইসলাম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আলা উদ্দীন, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞা, বীর মুক্তিযোদ্ধা সন্তান পাপ্পু রহমান সহ মুক্তিযোদ্ধা ইউনিটের পৌর দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্যগন-সহ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
নুরুজ্জামান /শামি