বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও একাধিকবার দেশ পরিচালনাকারী প্রধানমন্ত্রী গুরুত্বর অসু্স্থ হয়ে আইসিইউতে রয়েছেন। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা শুনে ২৮ নভেম্বর মাঝ রাতে ছুটে যান এভার কেয়ার হাসপাতালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা মোহাম্মদ ইসহাক সরকার, রাবি ছাত্রদল নোতা আবিদ,
রাজশাহী মহানগর যুবদল সদস্য,আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব, রাজশাহী মহানগর,বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ), ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (DEAB) ইঞ্জি: মো: আরিফুজ্জামান সোহেল , সৈয়দ মোহাম্মদ ইফতেখার জিমু, সদস্য, রাজশাহী মহানগর যুবদল ۔ব্যাবসায়িক নেতা মো: আলি আহমেদ খান আবির সহ অনেকে।
এসময় নেতৃবৃন্দ বিএনপি সভানেত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ডাক্তারের কাছে। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সভানেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ করেন।
উল্লেখ্য,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মীনি, বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের মাতা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে আছেন।
সানশাইন /শামি