৯ম পে স্কেল বাস্তবায়ন ও বৈষম্য নিরসনের দাবিতে পাবিপ্রবিতে কর্মচারীদের মানববন্ধন

মো: আলামিন, পাবনা:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার এগারোটায় প্রশাসনিক ভবনের সামনে কর্মকর্তা কর্মচারীরা এক মানববন্ধনের ডাক দেয়। বর্তমান সরকার দশম পে স্কেল থেকে নবম পে স্কেলে বেতন প্রদানের আশ্বাস দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। নবম পে স্কেল বাস্তবায়ন ও ১৫ই ডিসেম্বর এর মধ্যে বৈষম্য নিরসন পূর্বক পে স্কেল বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে পাবিপ্রবি কর্মচারীরা আজ (২৬নভেম্বর) সকাল ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ড্রাইভিং স্টাফ মো: আব্দুল আলিম বলেন, “আমি দীর্ঘদিন যাবৎ এখানে কর্মচারী পরিষদের সাথে যুক্ত। এখানে কর্মচারীদের যে জনদুর্ভোগ তা দীর্ঘদিনের।

বর্তমানে আমাদের যে পে স্কেল আছে তা দিয়ে নিত্য প্রয়োজনীয় বাজার সদাই করে সংসার সেভাবে চালাতে পারি না। ছেলে মেয়েদের পড়ার খরচ যোগাতে অনেক কষ্ট হয়। আমরা চাই নবম পে স্কেল এই সরকার যেন বাস্তবায়ন করে।”
গেস্ট হাউস অ্যাটেনডেন্স মো:আল আমিন বলেন “আমাদের বেতনে যে টাকা পাই তা দিয়ে বাসা ভাড়া,সব খরচ দিয়ে দশ দিনের বেশি চলা কোন কর্মচারীর পক্ষে সম্ভব না। আমরা অন্তত যেন ৩০ দিন চলতে পারি এটুকু আমরা চাই। আমরা তো বিলাসিতা চাচ্ছি না। ”

আল আমিন/শামি


প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫ | সময়: ৫:৩৭ অপরাহ্ণ | Daily Sunshine