সর্বশেষ সংবাদ :

বাগমারায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ফজেল হোসেন (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলা সদর ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের নীচে সোনাবিলায় এ ঘটনা ঘটে। ফজেল ভবানীগঞ্জ দানগাছি মহল্লার মৃত হোসেন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বৃষ্টির সময় ফজেল হোসেন বাড়ির কাছে বিলের দাঁড়া খালে জাল দিয়ে মাছ ধরতে যায়। মুসল ধারে বৃষ্টির মধ্যে বিজলী চমকিয়ে বিকট শব্দ হয়। এ সময় তিনি দাঁড়ার ধারে লুটিয়ে পড়েন। বিষয়টি দুর থেকে প্রতিবেশীরা দেখে কাছে এসে অচেতন ও শরীর ঝলসে যাওয়া মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
এদিকে দুপুরে নিহতের পারিবারিক গোরস্থানে কবর খনন করা হলে এতে বিপত্তি ঘটে। বজ্রপাতে নিহতদের লাশ চুরির ঘটনার প্রবণতার পরামর্শকে পরে সেখান থেকে তার লাশ বিকেলে বাড়ির ধারেই কবর ও দাফনের ব্যবস্থা নেয়া হয়েছে।
কৃষকের অকাল মৃত্যুতে এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী ১ ছেলে ১ মেয়ে নিয়ে কি ভাবে সংসার চালাবেন এমনটি বিলাপ করতে করতে মূর্চ্ছা যাচ্ছিলেন।


প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫ | সময়: ৬:০১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর