পাঁচ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র নিলয়

স্টাফ রিপোর্টার বাঘা :

গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে রাজশাহীর বাঘা উপজেলার স্কুল ছাত্র নিলয় হোসেন। তার বাড়ি উপজেলার আড়ানী পৌর সভার গোচর গ্রামে । এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিলয়ের পিতা মামুন হোসেন জানান, আমার ছেলে নিলয় আড়ানী পৌরসভার অন্তর্গত রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজা খুঁজি করে না পাওয়ার এক পর্যায়ে বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

অভিযোগ সূত্রে জানা গেছে, নিয়ল হোসেন (১৫) গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পর সে আর বাড়ি ফিরে আসেনি। ঘটনার পর থেকে সকল আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া জায়নি। তার গায়ের রং ফর্সা।নিখোঁজ হওয়ার পূর্বে সে সাদা কালো রংয়ের গেঞ্জি ও জিন্সের ফুল প্যান্ট পরে ছিল।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। বিভিন্ন থানায় ছবিসহ ম্যাসেজ দেওয়া হয়েছে।

নুরুজ্জামান /শামি


প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫ | সময়: ১১:৩৩ পূর্বাহ্ণ | Daily Sunshine