, , ।
পুঠিয়া প্রতিনিধি :
“সমবায় উন্নত বিশ্বের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন পরিচালনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ওয়েভ ফাউন্ডেশন এর উদ্যোগে আজ শনিবার (২০ সেপ্টেম্বর) পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে সহযোগিতা করেন, জিনিয়া মহিলা সমবায় লি:,শিলমাড়িয়া মহিলা সমবায় সমিতি লি:, মোল্লাপাড়া মহিলা সমবায় সমিতি লিঃ, শিবপুর মহিলা সমবায় সমিতি লি:, নয়াপাড়া মহিলা সমবায় সমিতি লিঃ, ভালুকগাছী মহিলা সমবায় সমিতি লিঃ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (ভারপ্রাপ্ত) পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আবু মোতাল্লেম। হেইফার ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন আব্দুল্লা আল মামুন, রিজিওনাল ম্যানেজার, কো- অপারেটিভ।
আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রশান্ত কুমার চৌধুরী, প্রধান শিক্ষক, পরেশ নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয় ও মাজহারুল ইসলাম, প্রধান শিক্ষক, পুঠিয়া উচ্চ বালিকা বিদ্যালয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জিনিয়া সমবায় সমিতির সভাপতি খাদিজা খাতুন। এ সময় সঞ্চালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারি পরিচালক নির্মল দাশ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কম্যুনিকেশন ম্যানেজার আব্দুল্লাহ সেরু, হেইফার রিজিওনাল ম্যানেজার,হারুন অর রশীদ সহ কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
রকিবুল /শামি