, , ।
নুরুজ্জামান,বাঘা :
রাজশাহীর বাঘায় সি.এন.জি চালিত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার বাড়িতে আগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিটি পরিবার আর্থিক ভাবে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। খবর পেয়ে ক্ষতিগ্রস্থদের সাথে দেখা করে তাদের মানবিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার। বুধবার(১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, বুধবার দুপুর একটার সময় উপজেলার মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দ্বারা অগ্নিকান্ডে পর-পর চারটি বাড়িতে আগুন লাগে। পরিবার গুলো হলো- ঐ গ্রামের হাসমত আলী, আব্দুল লতিব, আশরাফুল ইসলাম ও আসকান আলী। এ সময় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুন নেভানো শুরু করেন। কিন্ত কোন ভাবেই তারা সেই আগুন নিয়ন্ত্রন করতে পারেন না। পরক্ষনে পাশ্ববর্তী চারঘাট উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে তারা সেই আগুন নিয়ন্ত্রন করেন। ততোক্ষনে চার বাড়ির ছয়টি ঘর পুড়ে বস্মিভুত হয়।
এদিকে খবর পেয়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন এবং চারটি পরিবারের মাঝে তাৎক্ষণিক ভাবে চাল, ডাল, সয়াবিন ও বিস্কিট-সহ শুকনা খাবার প্রদান করেন। একই সাথে পরদিন বৃহস্পতিবার বাড়িপ্রতি দুই বান্ডিল করে ঢেওটিন ও আর্থিক সহায়তা প্রদানের তালিকা করে তাঁর নিজ কার্যালয়ে ফিরে আসেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম ।
আগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ হাসমত আলী জানান, সিলিন্ডার বিস্ফেরণের কারণে আগ্নী কান্ডের সূত্রপাত হয়।এ ঘটনায় চার পরিবার মিলে প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। যা আমাদের জন্য অপরনীয়। তিনি সমাজ হিতৈষী-সহ সরকারের উর্ধতণ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।
সানশাইন/শামি