সর্বশেষ সংবাদ :

সেনা সদস্য পরিচয়ে প্রতারণা ও অপহরণ ধর্ষণের মূলহোতা কে গ্রেফতার করেছে র‍্যাব-৫

শাহালাল ডিজিটালঃ

রাজশাহীর ভদ্রা থেকে ভূয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা ও অপহরণ ধর্ষণের মূলহোতা কে গ্রেফতার করেছে র‍্যাব-৫।গত মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ০০.৩০ মিনিটে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে সেনা সদস্য পরিচয়ে প্রতারণা ও অপহরণ ধর্ষণের মূলহোতা মোঃ শিপন মিয়া (২১), পিতা-মোঃ মুন্নাফ আলী, গ্রামঃ-গামারিয়া মধ্যপাড়া, থানাঃদেওয়ানগঞ্জ, জেলাঃ জামালপুরকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত সেনাবাহিনীর কাপড়ের তৈরি ব্যাগপ্যাক-০১ টি, সেনাবাহিনীর কাপড়ের তৈরী মানিব্যাগ-০১ টি, এনআইডি কার্ড-০১ টি, বাস টিকিট-০১ টি, মোবাইল – ০১ টি উদ্ধার করে।

ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম এর সাথে ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে গত মাস খানেক আগে উক্ত আসামি শিপন মিয়া (২১) এর পরিচয় ঘটে। উক্ত আসামী বিভিন্ন ছবি-ভিডিওর মাধ্যমে নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে ভিকটিমকে মিথ্যা প্রেম নিবেদন করে। ভিকটিম উক্ত প্রস্তাবে রাজি হলে গত ৩১-৮-২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৮ টার দিকে ধৃত আসামি ভিকটিমকে রাজশাহী রেলস্টেশনের দিকে ডেকে নিয়ে তার অনিচ্ছা পূর্বক জোর করে অপহরণ করে ঢাকায় নিয়ে যায়।

 

 

পরবর্তীতে বিষয়টি ভিকটিমের পরিবারে জানাজানি হলে ভিকটিমের পরিবার কৌশলে উক্ত আসামিকে ভিকটিম এর সাথে বিয়ে দেওয়ার কথা বলে মোবাইলে উক্ত আসামিকে বাড়িতে আসতে বলে। অত:পর গত ০১-০৯-২০২৫ তারিখ সন্ধ্যা ৭ টার সময় উক্ত আসামি ভিকটিমকে সাথে নিয়ে ভিকটিমের বাড়ীতে উপস্থিত হয়। পরবর্তীতে ভিকটিম এর পরিবারের লোকজন টহল ডিউটিরত র‍্যাবের নিকট উক্ত ঘটনার বিষয়ে জানালে ঘটনার সত্যতা যাচাইয়ের লক্ষ্যে উক্ত ঘটনাস্থলে যায়।

আসামিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সে সেনাবাহিনীর সদস্য নয়। তার মোবাইলে সেনাবাহিনীর পরিচয় দিয়ে একাধিক ব্যক্তি ও নারীকে বিভিন্ন ভাবে প্রতারণা করার নমুনা পাওয়া যায়।

ধৃত আসামি বিবাহিত ও সন্তান থাকা সত্ত্বেও মিথ্যা সেনা সদস্য পরিচয় দিয়ে ভিকটিমকে মিথ্যা প্রেম নিবেদন করে। পরবর্তীতে ভিকটিমকে কৌশলে অপহরণ করে অজানা স্থানে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

উক্ত আসামির বিরুদ্ধে মাদক আইনে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় নিয়মিত মামলা রুজুকরা হয়েছে।

সানশাইন /শামি


প্রকাশিত: September 3, 2025 | সময়: 12:03 pm | Daily Sunshine