বদলগাছীতে ২ মাস মেয়াদী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ শুরু

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় কম্পিউটার ভ্যানে সেপ্টেম্বর-অক্টোবর ২০২৫ (০২ মাস) মেয়াদী কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

 

 

মঙ্গলবার ( ২ সেপ্টেম্বর) সকাল নয় টার দিকে উপজেলা পরিষদ চত্বরে কম্পিউটার ভ্যানে ব্যাচ ভিত্তিক এই প্রশিক্ষণ শুরু হয়। এর আগে সোমবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মাঝহারুল আলম, কম্পিউটার প্রশিক্ষক মো. দানেশ আলী প্রমূখ।

কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণে ব্যাচ ভিত্তিক মোট ৪০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে।#

রানা /শামি


প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫ | সময়: ১২:৫৮ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর