সর্বশেষ সংবাদ :

“মাদার তেরেসা” অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এস এম নাসির

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

আলোকচিত্র সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নওগাঁর বদলগাছীর কৃতি সন্তান সাংবাদিক এস এম নাসির’কে “মাদার তেরেসা” অ্যাওয়ার্ড – ২০২৫ প্রদান করা হয়েছে।

 

 

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র আয়োজনে রাজধানীর অরনেট হোটেল অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তাকে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করেন, সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি সরদার তমিজ উদ্দিন আহমেদ ও বরেণ্য চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ।

সাংবাদিক এস এম নাসির টেলিভিশন রিপোর্টাস ইউনিটি অফ বাংলাদেশ (ট্রাব) এর জেনারেল সেক্রেটারি এবং দীর্ঘদিন ধরে “চ‍্যানেল আই” এ সিনিয়র আলোকচিত্র সাংবাদিক হিসেবে কর্মরত আছেন। এর আগেও তিনি দেশে ও বিদেশে অনেক অ‍্যাওয়ার্ড অর্জন করেছেন।

রানা হামিদ /শামি


প্রকাশিত: August 28, 2025 | সময়: 4:48 pm | Daily Sunshine

আরও খবর